1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে পাহাড় বর্ষিজুড়া মদন মোহন আখড়ায় শ্রীমৎ ভগবত শিক্ষা একাডেমিতে গীতা ক্লাস পরিদর্শন

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৩৬ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার সদর উপজেলার পাহাড় বর্ষিজুড়া মদন মোহন আখড়ায় ফরেস্টার চাম্পা লাল বৈদ্যের বাড়িতে মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল সহ বেশ কয়েকজন সমাজসেবক শ্রীমৎ ভগবত শিক্ষা একাডেমিতে গীতা ক্লাস পরিদর্শন করেছেন।
শুক্রবার (১২ জুলাই) সকাল ১১টায় গীতা ক্লাস পরিদর্শন পরবর্তী ভগবতীয় আলোচনা সভায় ফরেস্টার চাম্পা লাল বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথী পাল।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক দেবাশিষ রায়, শ্যামল প্রভু, নিত্যানন্দ দেব প্রভু, রবিলাল বর্ধন, বিমল দেবনাথ, বিশ্বজিত দেব, নারায়ণ প্রভু, তপন দেব, দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক।
পরিদর্শনকালে ভাগবতীয় গীতা ক্লাসের ছোট বাচ্চারা গীতার বিভিন্ন স্লোক অনুবাদ সহ অথিতিদের শুনান। পরে অতিথিরা জপমালা স্তম্ভ প্রদক্ষিণ করে ভজন কির্তনে অংশগ্রহণ করেন। বেলা ২টায় প্রসাদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এসময় মদন মোহন আখড়ায় শ্রীমৎ ভগবত শিক্ষা একাডেমিতে দায়িত্বরতরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park