1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তীব্র নদী ভাঙন, হুমকির মুখে সানন্দবাড়ী সেতু

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৯৩ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
 জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামে জিঞ্জিরাম নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ী ও ফসলি জমি।
গত কয়েকদিনে ২০টিরও বেশি বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। আরও অর্ধশত বাড়ি ভাঙনের মুখে।
হুমকিতে রয়েছে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত জিঞ্জিরাম নদীর উপর নির্মিত সানন্দবাড়ী সেতু। ইতোমধ্যে ৫০ মিটার ধসে গেছে সেতু রক্ষা বাঁধ।
এমনটি চলতে থাকলে খুব কম সময়ের ক্ষতিগ্রস্ত হবে সেতুটি। সেতু এবং বাঁধটি রক্ষণাবেক্ষণ করে জামালপুর সড়ক ও জনপথ বিভাগ।
স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ড একে অপরের ফাইল চালাচালিতে নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে চরম হুমকির মুখে রয়েছে ব্রিজটি। স্থানীয়রা গাছের ডালপালা ফেলে ভাঙন রোধে চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হচ্ছে না ভাঙনের।
এ বিষয়ে স্থানীয় চরআমখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, আমরা এলাকার মানুষকে নিয়ে গাছের ডালপালা, বাঁশ দিয়ে ভাঙন রোধে চেষ্টা করছি। কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে আমি পানি উন্নয়ন বোর্ড জামালপুরে কথা বলেছি ও
ভাঙন বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর যোগাযোগ করেছি তারা আশ্বস্ত করেছেন, অল্প দিনের মধ্যেই কাজ শুরু করবেন।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগসহ পানি উন্নয়ন বোর্ডে নির্দেশনা দেওয়া হয়েছে, খুব কম সময়ের মধ্যে এরা ব্যবস্থা নেবেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park