1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শোকাবহ আগষ্ট উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচী পালন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৮৭ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
শোকাবহ আগষ্ট উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‍্যালী, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৯৭৫ সালের ১৫ই আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবার অনেকেই শাহাদাৎ বরন করেছিলেন। শোকাবহ এই আগস্ট মাস উপলক্ষে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ১লা আগষ্ট রোজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ পৌর শহরে অবস্থিত  প্রমিজ বিপনিস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন এর নেতৃত্বে এক বিশাল শোক র‌্যালী  শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক এডভোকেট বিমান কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন ও সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাদের বখত, সহ-সভাপতি করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সহ-সভাপতি অ্যাডভোকেট চান মিয়া, সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার পিন্টু, শংকর চন্দ্র দাস, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাস, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বনিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, শাহারুল আলম আফজাল, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহসভাপতি ঝন্টু তালুকদার, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু সহ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণ।
এছাড়াও বেলা ১১ ঘটিকার সময় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পাশা-পাশি শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছেন নেতাকর্মী বৃন্দ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park