1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

যুক্তরাজ্যে বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) এর আলোচনা সভা

  • আপডেট সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

যুক্তরাজ্যে ঐতিহ্যেবাহী সামাজিক সংগঠন ” বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবং এই সংগঠন এর সদস্য যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ নূরুল হককে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
হাওর কন্যা খ্যাত সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বৃহত্তর বালিকান্দী গ্রামের দেশ-বিদেশে বসবাসরত প্রবীণ ও নবীনদের হাতে গড়া আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ” বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) এর আয়োজনে ৩১ শে জুলাই যুক্তরাজ্য প্রবাসী  মোঃ নুরুল হক এর লন্ডনস্থ বাসভবনে বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন (সমিতি ইউকে) এর সভাপতি মোঃ আবুল বশর ইয়াহিয়ার সভাপতিত্বে ও প্রিয়জন ফাউন্ডেশন এর সভাপতি এবং বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) এর সদস্য মোঃ খায়রুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) এর সদস্য মোঃ ইমামুল হক,মোঃ জহিরুল হক জুয়েল ,মোঃ কবির উদ্দিন,মোঃ তফজ্জুল হক, রয়েল আহমেদ, মোঃ ফয়জুল হক মোঃ আব্দুল কাইয়ূম টিপু,মোঃ রইছ উদ্দিন,মোঃ নজরুল ইসলাম,মোঃ আলমগীর হোসেন ও মাওলানা মোঃ লিয়াকত আলী প্রমূখ।
সভার শুরুতে অতিথি বৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরন করেন বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ নূরুল হক। এবং আলোচনা পর্ব শেষে সামাজিক কর্মকান্ডে অর্থাৎ আর্তমানবতার সেবায়  জনকল্যাণমুখী কাজে বছরের পর বছর নিয়োজিত থাকার স্বীকৃতি স্বরূপ এই সংগঠন এর পক্ষ থেকে মোঃ নূরুল হককে সম্মাননা সার্টিফিকেট প্রদান করেছেন বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন সমিতি (ইউকে) এর সভাপতি মোঃ আবুল বশর ইয়াহিয়া ও সংগঠন সংশ্লিষ্ট অতিথি বৃন্দ। এছাড়াও সমাজ সেবক মোঃ নূরুল হক এর আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park