1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শেখ হাসিনার পদত্যাগে জগন্নাথপুর ও কলকলিয়ায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি,স্টাফ রিপোর্টারঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার তোপের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় জগন্নাথপুর ও কলকলিয়ায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ প্রায় ১৫ বছর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার তোপের মুখে ৫ ই আগষ্ট রোজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে সন্ধ্যা রাত অবদি বৃষ্টি উপেক্ষা করে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ ছাত্রজনতা বিজয় মিছিল করার পাশা-পাশি একে -অন্যকে মিষ্টি  মূখ করিয়েছেন। এছাড়াও সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান এর নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল কলকলিয়া বাজার থেকে বের হয়ে জগন্নাথপুর পৌর পয়েন্ট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলকলিয়া বাজার পয়েন্টে ফিরে এসে পথসভায় মিলিত হয়। কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতি, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ূন কবির সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মী বৃন্দ। এসময় দলীয় নেতাকর্মী বৃন্দ সহ হাজার হাজার  ছাত্রজনতা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park