1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জনস্বার্থে আইন শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসুন মেজর মোর্শেদ

  • আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
আইন শৃঙ্খলা সমাজে শান্তি আনে। আইনের মধ্যে থেকে দেশকে ভালোবাসা সবার উচিত, আইনের প্রতি সবার শ্রদ্ধাবোধ থাকা উচিত। সে কারণে দেশ ও জনগণের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসুন। তাহলে সমাজে শান্তি বিরাজ করবে। জামালপুরের দেওয়ানগঞ্জে সেনা সদস্যদের সমম্বয়ে রাজনৈতিক পটপরিবর্তনে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন সেনাবাহিনী কর্মকর্তা মেজর সারওয়ার মোর্শেদ।
১০ আগষ্ট (শনিবার) বিকেলে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ  মিলনায়তনে এ  সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভুমি) আশরাফ আলী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কামরুজ্জামান, আনসার (ভিডিপি)  কর্মকর্তা নজরুল ইসলাম, বিজিবি বাঘারচর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আশরাফ আলী, মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী।
আইনশৃংখলা নিয়ে  মত বিনিময় সভায় প্রধান অতিথি মেজর সারওয়ার মোর্শেদ বলেন, রাজনৈতিক পটপরিবর্তনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সারাদেশের ন্যায় দেওয়ানগঞ্জে সেনা সদস্য ও পুলিশ একযোগে কাজ করছে। আইনশৃঙ্খলা  পরিস্থিতির  অবনতি হোক এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। সেনাবাহিনী এ কাজে জনগণের পাশে থেকে তাদের নিরাপত্তা জোরদার করার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির  উন্নয়ন সাধন করবে। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিফ ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক  ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park