1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

টানা পাঁচ দিন ধরে পঞ্চগড় জেলায় রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে বিএনপি-জামায়াতের নেতাকর্মী

  • আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৫০ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। হিন্দুদের মন্দিরসহ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ থেকে রক্ষা করতে তারা হাতে লাঠি ও টর্চলাইট এবং মুখে বাঁশি বাজিয়ে রাতভর পাহারা দিচ্ছেন। এতে হিন্দুদের মধ্যে আতঙ্কের পরিবর্তে স্বস্তি ফিরেছে ।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুথানে সোমবার (৫ আগস্ট) দুপুরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পঞ্চগড়ের জেলা শহর সহ বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর, আগ্নিসংযোগ ও লুটপাট চলে। এতে জেলার সর্বত্র উদ্বেগ-উৎকন্ঠা ও আতংক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে। এসময় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামের হাট এলাকা দিয়ে জেলার বাইরে থেকে কিছু হিন্দু ধর্মাবলম্বী ফেসবুক ও ইউটিউবে প্রচারিত গুজবে বিশ্বাস করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন। এলাকাবাসী জানিয়েছে বিষয়টির কোন সত্যতা নেই। হিন্দু ধর্মাবলম্বী গ্রামবাসী নিরাপদে আছেন বলে তারা জানিয়েছেন।

হিন্দুদের সব প্রকার ভয়-ভীতি দূর করার জন্য   বিএনপির এক সাবেক ছাত্রনেতা হায়াতুন আলম বাড়িতে বাড়িতে গিয়ে মতবিনিময় করেন। এবং তিনি বলেন,  “আমাদের সকল জনশক্তিকে সংখ্যালুগুদের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় রক্ষায় পাহারায় রয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে তাদের আশ্বস্ত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park