1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেটের সিলামে জামেয়া কোরআনিয়া মাদরাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে জামেয়া কোরআনিয়া মাদরাসা পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম মোদাব্বির  হোসেন এর রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ আগষ্ট) দুপুর ১২টায় দক্ষিণ সুরমা উপজেলার সিলামে জামেয়া কোরআনিয়া মাদরাসা হলরুমে মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদ এর সভাপতিত্বে এবং জামেয়ার শিক্ষা সচিব মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য  রাখেন জামেয়ার নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
জামেয়ার ছাত্র মোহাম্মদ মসহুদ আহমদ এর তেলাওয়াতে কুরআনের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন জামেয়ার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম মীরেরচরী, মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, জামেয়া পরিচালনা কমিটির সেক্রেটারি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, পরিচালনা কমিটির সদস্য ফজলু মিয়া, আলহাজ্ব সরওয়ার হোসেন, শূরা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আলহাজ্ব এম আহমদ আলী, আব্দুল গফফার কামাল, কারী নেছার আহমাদ আনসারী, হাফিজ আহমদ আলী, সমাজসেবী মাহবুব হাসান রিংকু প্রমুখ।
এসময় জামেয়া পরিচালনা কমিটির সদস্য প্রবীণ মুরব্বী গৌছ আলী, আলহাজ্ব আমির আলী, শূরা কমিটির সদস্য ইসমাইল হোসেন ওলী, হাজী বোরহান উদ্দিন তুরন, আনা মিয়া, শাহাদাত হোসেন সাধু, মনিরুল ইসলাম তুরন, হাজী পাভেল রহমান, হাফিজ আব্দুল কুদ্দুস, শাহ আবুল হোসেন, সুবেদার অবসরপ্রাপ্ত শাহ আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
সভার সভাপতি আলহাজ্ব আব্দুল আহাদের সমাপনী বক্তব্য ও জামেয়ার মুহতামিম মাওলানা কামরুল ইসলাম এর মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park