1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে বাংলাদেশ সনাতনী সমাজের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১২৪ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
বাংলাদেশে অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও বাড়িঘরে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন, ভাইদের নির্যাতন এবং হত্যার প্রতিবাদে বৈষম্য মুক্ত বাংলাদেশে স্বস্তিতে বাঁচতে চাই স্লোগান নিয়ে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সনাতনী সমাজ।
রবিবার (১১ আগষ্ট) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে বাংলাদেশ সনাতনী সমাজ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে অংশ নেন হিন্দু ধর্মাবলম্বী সর্বসাধারণ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে সিলেট রোড কুসুমবাগ গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা এসময় ‘আমার ঘরে হামলা কেন, জবাব চাই জবাব দাও’, ‘জাতপাত নিপাত যাক’, ‘সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ বলে স্লোগান দিতে থাকেন।
সনাতনী ছাত্র ও জনতার প্রধান সমন্বয়ক স্বরূপ রায় সহ অন্যান্য সমন্বয়ক বিজয় সরকার, শাওন চন্দ্র পাল, ঝলক কান্তি পাল, রুহুল দেব দীপ, দ্বীপ্র ধর অর্ঘ্য, গোবিন্দ মল্লিক, পবলু দত্ত জয়, সুব্রত পাল, প্রিয়াস ঘোষ, দিগন্ত ভট্রাচার্য, প্রাণ কৃষ্ণ সহ অনেকে বলেন, ‘প্রতিবারই সরকার পরিবর্তন হয়, কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের ভাগ্যের পরিবর্তন হয় না। সবাই আমাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করেন। ক্ষমতার পরিবর্তনের সময় এলেই একটি গোষ্ঠী আমাদের মন্দিরে হামলা চালায় ও মা-বোনদের নির্যাতন করে। সম্পদ লুটপাট করে আমাদের অন্য দেশে চলে যেতে বাধ্য করে। এগুলো করছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।
মানববন্ধনে বক্তারা বলেন, ‌জন্মসূত্রে এই দেশ আমাদের সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। দেশে যে সরকারই ক্ষমতায় আসুক আমাদের সমস্যা নেই। আমাদের দাবি তারা যেনো আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনায় হামলা না চালান। আমরা নিরাপত্তা চাই।
মানববন্দন ও বিক্ষোভ মিছিল শেষে সারা বাংলাদেশে হিন্দু নির্যাতন, মন্দির ভাংচুর, লুটতরাজ, হত্যা সহ সকল অপকর্মের প্রতিবাদ ও হিন্দু সুরক্ষা আইনের জন্য জেলা প্রসাশক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park