1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ২২ দিন ধরে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি 

  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার পঠিত
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে খালিছ(১৯) নামক এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এই শিক্ষার্থী পিতা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পরিবার ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুর সেরা গ্রাম নিবাসী বাবুল মিয়ার ছেলে ছাতক উপজেলাধীন ভূরাইয়া এম এম কামিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী মোঃ খালিছ মিয়া(১৯) বিগত ২৭ শে জুলাই মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিজ বাড়ী থেকে বের হয়। কিন্ত এর পরদিন পরিবারের লোকজন জানতে পারেন সে মাদ্রাসায় যায়নি। এমন সংবাদের ভিত্তিতে মাদ্রাসা ও আত্বীয় স্বজন সহ বিভিন্ন জায়গায়  অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নিখোঁজ এই শিক্ষার্থীর পিতা বাবুল মিয়া জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত ২২ দিন ধরে শিক্ষার্থী মোঃ খালিছ মিয়া (১৯) নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে নিখোঁজ শিক্ষার্থী খালিছ মিয়ার পিতা বাবুল মিয়া গণমাধ্যমকে বলেন, বিগত ২৭ শে জুলাই সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয় খালিছ মিয়া। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে থানায় জিডি করেছি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিখোঁজ শিক্ষার্থী খালিছ মিয়ার পিতা থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ এই শিক্ষার্থীর সন্ধানে পুলিশ কাজ করছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park