1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান …….. বিএমএসএফ’

  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৩৫ বার পঠিত
সুমন খান:
ঢাকা, গত শনিবার, ১৭ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তীকালীন সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের আহবান জানিয়ে নিরাপদে কাজের সুযোগ দিতে অনুরোধ জানিয়েছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, দেশের সাংবাদিকরা ভালো নেই; এখনও পদেপদে তারা হয়রাণী এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনটাতো হবার কথা ছিল না। এমন পরিস্থিতি থেকে তারা উত্তরণের পথ হিসেবে সাংবাদিক সুরক্ষা আইনই কেবল সামনে দেখছেন। সাংবাদিকদের গায়ে দলীয় রং লাগিয়ে তাদের ওপর হামলা, মামলা, হয়রাণীসহ বাড়িঘর-অফিস ভাংচুর ও দখল চলছে। প্রকৃত সাংবাদিকদের কোন রাজনৈতিক দল থাকতে পারেনা; তাদের পরিচয় একটাই তারা সাংবাদিক। শুক্রবার বিএমএসএফ’র ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে হোটেল পর্যটনে বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক নুরুল হুদা বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক আনিস লিমন, মারুফ হোসেন, আল রাফি, সুমন খান, জেএফ শাহিন, শিউলি আক্তার, সাইফুল ইসলাম একা, হাবিবুর রহমান স্বাধীন ও জাকির হোসেন প্রমূখ।
সাংবাদিকদের দাবি,অধিকার এবং মর্যাদা রক্ষার ১৪ দফা দাবির প্রতি সমর্থনকারীদের সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর শাখায় ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে বাংলা টিভির স্টাফ রিপোর্টার প্রান্ত পারভেজকে আহবায়ক মনোনীত করা হয়। এছাড়া যুগ্ম আহবায়করা হলেন দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টে জাকির হোসেন,  দৈনিক অন্যায়ের চিত্রের শাহিনা আক্তার, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন পাটোয়ারী, বাংলা পোর্টালের স্টাফ রিপোর্টার মাহবুব আলম, তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম একা।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park