1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে সুজনের পথ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে শান্তি সম্প্রীতি রক্ষা, সহাবস্থান, মানবতাবোধ এবং বেদখল সরকারি জমি ও রাষ্ট্রীয় মালামাল উদ্ধারের দাবিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর পথ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ আগষ্ট) সকাল ১০টায় মৌলভীবাজার পৌর শহরের চৌমুহনায় অনুষ্ঠিত পথ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন।
সুজন জেলা সম্পাদক জহরলাল দত্ত এবং জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মোঃ হুমায়ূন রহমান বাপ্পী এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির ১নং সহ-সভাপতি মৌলভী ওয়ালি সিদ্দিকী, সাংস্কৃতিক সংগঠক সাংবাদিক খালেদ চৌধুরী, গণ ফোরামের জেলা সভাপতি সাংবাদিক বকশি ইকবাল আহমদ, আইনজীবী ডক্টর আবু তাহের, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অমলেন্দু দেব রায়, সুজন মৌলভীবাজার জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক সাংবাদিক প্রণীত রঞ্জণ দেব, বাংলা টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার বড়লেখা উপজেলা প্রতিনিধি রুয়েল কামাল, এমসিএস মৌলভীবাজার জেলার প্রোগ্রাম প্রধান সুহেল আহমদ, দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি ডাক্তার রিপন কান্তি ধর (রূপক), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী।
পথ সমাবেশ ও মানববন্ধনে সমাজসেবক সেলিম আহমদ, আবদুল মতিন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ, সংগঠক এম মুহিবুর রহমান মুহিব, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মৌলভীবাজারে পুলিশের গুলিতে আহত এবং ছাত্র ও যুবলীগের হাতে নির্যাতিত ছাত্র সংগঠক মোঃ রাফি, সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার, সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক আবদুল বাছিত খান, এনজিও কর্মকর্তা ফাহিমা খাতুন, বশির আহমদ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গরা অংশ গ্রহণ করে একাত্মতা প্রকাশ করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park