1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সানন্দবাড়ী কলেজে নবীন বরণ ও উদ্দীপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
 দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী  কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও উদ্দীপনা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই আগস্ট  (রবিবার) কলেজ হলরুমে নানা আয়োজনে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।
সানন্দবাড়ী কলেজে অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম এর   সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদি দল চরআমখাওয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব প্রভাষক নুরুল ইসলাম।
অত্র কলেজের শরীরচর্চা  শিক্ষক আজম উদ দৌলা পাহলোয়ান এর  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আরজান আলী,
চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আবুল হাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সানন্দবাড়ী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল হোসেন, ইংরেজি বিভাগের  অধ্যাপক মজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সানন্দবাড়ি কলেজ ছাত্রদলের সভাপতি মুশফিকুর রহমান সহ অনেকেই।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি প্রভাষক নুরুল ইসলাম বলেন, শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে জড়ানো যাবে না। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরাজনৈতিক সংগঠন অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত  সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সভাপতি জামালপুর জেলা শাখা সার্জেন্ট অবসরপ্রাপ্ত মো. আবু শামা অর্ডন্যান্স, চরআমখাওয়া ইউপি সদস্য ও বিএনপি নেতা রফিকুল ইসলাম, ইউপি সদস্য‌ ও যুবদলের সাধারণ সম্পাদক বাবুল আক্তার,
 সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বরণ শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার  প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও অনান্য অতিথিবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park