1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে কর্মরত গণমাধ্যম সাংবাদিকবৃন্দের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১২১ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
শীর্ষ স্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (পিএলসি) গণমাধ্যমগুলোর অফিসে হঠাৎ দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে নারকীয় তাণ্ডবের প্রতিবাদে মৌলভীবাজারে কর্মরত গণমাধ্যমের সাংবাদিকবৃন্দরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুর পৌনে একটায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের উপর হামলা-ভাংচুরের প্রতিবাদে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রায় আধঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বকশি ইকবাল আহমদ, দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি শ ই সরকার জবলু, চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রব, দীপ্ত নিউজ ডটকমের সম্পাদক দরুদ আহমদ, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, এস এ টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি বায়তুল আলী, মুক্তবার্তা ডটকমের সম্পাদক শাহাবুদ্দিন আহমদ, সিলেট মিরর পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফ আলী, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আলী প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (এমজেইউজে) সভাপতি মোঃ জাফর ইকবাল, সদস্য সালেহ আহমদ (স’লিপক), দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর, দৈনিক এশিয়া বাণী পত্রিকার জেলা প্রতিনিধি ময়নূল চৌধুরী, স্থানীয় দৈনিক মৌমাছির কন্ঠ পত্রিকার প্রতিনিধি বিশ্বজিৎ কর, আমীর হোসেন, মনজু বিজয় চৌধুরী প্রমুখ।
বক্তারা ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, কালের কণ্ঠ সহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যমের সাংবাদিকরা এক যোগে বেনজীর সহ বিভিন্ন দূর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা পরিবেশন ও প্রমাণ করতে সক্ষম হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যক্কারজনক হামলায় দেশের স্বাধীন গণমাধ্যম হতবাক।
হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার দায়িত্ব বর্তমান সরকার সহ ছাত্র-জনতার কাছে দাবি জানিয়ে বক্তারা আরো বলেন, স্বাধীন একটি দেশে দিনে-দুপুরে মিডিয়ার উপরে এই নগ্ন হামলা দূর্বত্তায়নের জানান দেয়। অচিরেই এই দূর্বৃত্তায়নের চর্চা বন্ধ করতে হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park