1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দুর্নীতি প্রতিরোধ মঞ্চ বদরপুর কলেজ শাখা গঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

এএসটি সাকিলঃ- প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান কে প্রধান উপদেষ্টা, প্রভাষক মোঃ মাহে আলম আখন কে সভাপতি, প্রভাষক মোঃ আল আমিন কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বদরপুর নুরুন্নবী চৌধুরী কলেজ দুর্নীতি প্রতিরোধ মঞ্চ গঠিত হয়েছে।

আজ ২৯ আগস্ট ২০২৪খ্রি. সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এক জরুরি সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্নীতি বিরোধী সংগঠন দুর্নীতি প্রতিরোধ মঞ্চের এই শাখা কমিটি গঠন করা হয়েছে।

লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক কবি রিপন শানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রভাষক মিরাজ হোসেন, প্রভাষক রুমা আক্তার, প্রভাষক রনিকা রাণী দাস, প্রভাষক ফরিদা ইয়াসমিন, প্রভাষক সোলায়মান সোহাগ, প্রভাষক সহদেব চন্দ্র দে, প্রভাষক আবু বকর সিদ্দিক প্রমুখ।

১৪ বছর বয়সী ঐতিহ্যবাহী ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নুরুন্নবী চোধুরী মহাবিদ্যালয়ের একাডেমিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, সাংস্কৃতিক সকল কার্যক্রমে স্বচ্ছতা , জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রভাষক কবি রিপন শানের উদ্যোগে আত্মপ্রকাশ করলো দুর্নীতি প্রতিরোধ মঞ্চ ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park