
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় দুই দিনে ১৩ বাংলাদেশি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জন এরআগে বুধবার রাতে বোদা উপজেলার বড়শশী সীমান্তে একই অভিযোগে চারজন সহ মোট ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন শুকানি বিওপির গোলপদিগছ সীমান্তের ৭৩৯/৪ এস পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।
তেঁতুলিয়ায় আটকদের মধ্যে হলেন, দিনাজপুরের খানসামা বিষ্ণপুর গ্রামের রমেশ দাস (৩৮), আরতি দাস (৩৪), পল্লব দাস (১২), সুশিল দাস (৩৯), পাতলী রানী দাস (৩৫), সুবর্ণা দাস (১৪), প্রান্ত দাস (১০), পরিমল দাস (২৮) ও সাইদুল ওরফে হনু (৪৪)।
তাদের বৃহস্পতিবার দুপুরে বিজিবি আটকদের তেঁতুলিয়া থানায় হস্তান্তর করেন।
বোদায় আটকরা হলেন, ঠাকুরগাঁওয়ের কাউতাঠি এলাকার নিমাই চন্দ্র বর্মন (৪২), পীরগঞ্জ উপজেলার থুমানিয়া গ্রামের সনাতন রায় (২৮), দেবীগঞ্জ উপজেলার কালপীর গ্রামের পরিতোষ রায় (২১) ও নীলফামারী সদরের ডুবাছড়ি গ্রামের মালিন চন্দ্র রায়। বৃহস্পতিবার সকালে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। পরে তাদের বোদা থানায় হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।