1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় অবৈধ ভারতীয় চিনি জব্দ

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১২০ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনায় গোপন তথ্যের ভিত্তিতে পাচারকালে ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে মডেল থানার পুলিশ।

আজ (৩০ আগষ্ট) শুক্রবার সকালে নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনি ভর্তি ট্রাকটি জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ পথে আসা চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হলেও চালকসহ ট্রাকের সঙ্গে থাকা ব্যবসায়ীদের আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই অবৈধ পথে ভারতীয় চিনি পাচার হচ্ছিল। পাচারকারী চক্র এখনও সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনা হয়। পরে বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তাদের সহযোগিতায় মডেল থানার পুলিশ ফেলে যাওয়া অবৈধ পথে আসা চিনি ভর্তি ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়।

এ ব্যাপারে মডেল থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও সেনাবাহিনীর সহযোগীতায় চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে সকাল ৮টা পর্যন্ত চোরাকারবারিদের ধরার জন্য আশপাশের এলাকয় অভিযান চালিয়ে তাদের কারও সন্ধান পাওয়া যায়নি। এখনো ট্রাক থেকে চিনির বস্তা আনলোডিং চলছে পরবর্তীতে জানা যাবে ট্রাকটিতে কত বস্তা ও কত টাকার চিনি আছে। আটককৃত চিনিগুলো সিজারলিস্ট করে জব্দ তালিকা তৈরির পর অজ্ঞাত আসামি দিয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park