1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীর মানবিক সংগঠন ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১২০ বার পঠিত

আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
এলাকার দুস্থ ও রোগাক্রান্ত শিক্ষার্থীদের শিক্ষা-চিকিৎসা ও সেবা প্রদানের ব্রত নিয়ে মানবিক কাজে নিয়োজিত ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া।
মানবিক সংগঠন ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ এর সদস্য শিক্ষিকা শামিমা আক্তার সুমির সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুস আকন্দ, প্রাক্তন প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মো. আজিজুল হক সরকার, মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু শহিদ ও তালিমুদ্দিন বালিকা কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাফেজ কারী আলহাজ¦ মো. মুখলিছুর রহমান। এছাড়াও মানবিক সংগঠন ‘সামাজিক ফা- ফুলবাড়ী’ এর সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য মো. সদরুল ইসলাম শিমুল, মো. নূরুন্নবী রানা, জয়ন্ত চৌধুরী, লেলিন, সোহেল রানা, রবিউল ইসলাম রনি, হাফিজুর রহমান, ডা. নাজমুল হোসেন শাহ, শিক্ষক জহুরুল হক প্রমুখ।
আলোচনা শেষে মানবিক সংগঠন ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিদ্বয়।
সংগঠনের সদস্যরা জানান, ফুলবাড়ী উপজেলার ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুদের সমন্বয়ে ২০২১ সালের ১ সেপ্টেম্বর মহামারী করোনাকালে মানবিক সংগঠন ‘সামাজিক ফান্ড ফুলবাড়ী’ এর আত্মপ্রকাশ ঘটে। মাত্র ১৪ জন বন্ধু সদস্য নিয়ে যাত্রা শুরু করে এই মানবিক সংগঠন। বর্তমানে এর সদস্য সংখ্যা ৩৫ জন। সংগঠনের সদস্যদের সি ত অর্থ দিয়ে ইতোমধ্যে শতাধিক দুস্থ ও অসুস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে এর মানবিক কার্যক্রম আরো বিস্তৃত করা হবে। সেবা পাবে দুস্থ ও রোগাক্রান্ত শিক্ষার্থীরা। #

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park