1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.) সিলেটের ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

হযরত মাওলানা কুদরত উল্লাহ (রহ.) এর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক (রা.) সাহেবেরগাঁও (তেমুখী), টুকেরবাজার, জালালাবাদ, সিলেট-এর ২০২৪/২৫ ঈসায়ি শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগষ্ট) সকাল ৯টায় জামেয়ার ৪র্থ তলা হলরুমে মুহতামিম হাফিজ আশিকুর রহমান হাফিজাহুল্লাহ’র সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা মিসবাহুজ্জামান এর সঞ্চালনায় ২০২৪/২৫ শিক্ষাবর্ষের ১ম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ প্রধান অতিথি ছিলেন মুফতি শফিকুর রহমান (দা.)।

দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জামেয়ার পরিচালনা কমিটির সেক্রেটারি হাফিজ কাজী জুনাইদ আহমদ, সিনিয়র শিক্ষক মুফতি আরমান হুসাইন, মাওলানা আব্দুস শহিদ, মাওলানা মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আবু তালহা ইয়ামিন, মাওলানা জুবায়ের বিন ইরশাদ, এডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।

অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর আলতাফ হুসেন সুমন। অনুষ্ঠানে জামেয়ার সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুগের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দ্বীনি শিক্ষার বিকল্প নেই। অভিভাবকদের উদ্দেশ্য বলেন, বাচ্চাদের পড়ালেখার মানোন্নয়ন ও মনোযোগী করতে অভিভাবকদের সর্বদাই কর্মতৎপর ও বদ্ধপরিকর হতে হবে। এতে করে শিক্ষকদের প্রচেষ্টায় আপনার সন্তান একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গঁড়ে উঠতে পারবে। পরে শিক্ষার্থীদের মধ্যে ফলাফল কার্ড প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park