1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দির কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান

  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
বন্যার্তদের সহায়তায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা দিকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জন্য ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল এর মাধ্যমে নগদ অর্থ তুলে দেন ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ ও পৌর কাউন্সিলর হারান দত্ত।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ফুলবাড়ী পৌর প্রশাসক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী এবং ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির দীপলাল প্রসাদ গুপ্ত, ফুলবাড়ী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য শিক্ষক ধীমান চন্দ্র সাহা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, শ্রী যোতিশ চন্দ্র রায়, কমল সরকার, সৌরভ পালিত, রিপন গুহ বাবু, পুখুরী সার্বজনীন মন্দিরের শিক্ষক চন্দন কুমার রায় প্রমুখ।
ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেন, বন্যার্তদের মানবেতন দুর্দশা দেখে সদ্য সমাপ্ত শ্রী জন্মাষ্টমীর কর্মসূচি কমিয়ে সেই অর্থসহ নিজেদের মধ্যে আরো কিছু অর্থ সংগ্রহ করে সেই অর্থ বন্যার্ত মানুষের কল্যাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park