1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা জন্য ডিএমপি কমিশনার ও সেনাবাহিনী সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

সুমন খান:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি এর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত কাল সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বিগ্রেডিয়ার জেনারেল আল আমিন এর নেতৃত্বে সেনাবাহিনীর প্রশিক্ষণরত একটি প্রতিনিধিদলের সাথে ডিএমপি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি। প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংক্রান্তে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই সম্পর্কে জানতে ডিএমপি কমিশনারকে প্রশ্ন করেন। ডিএমপি কমিশনার প্রত্যেকের প্রশ্ন শোনেন এবং উত্তর প্রদান করেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিট। পুলিশের মূল কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল ডিএমপির বড় চ্যালেঞ্জ। ঢাকা শহরে ২ কোটিরও বেশি মানুষের জন্য ৩৪ হাজার পুলিশ সদস্য রয়েছে, আর ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে ৪ হাজার যা নিতান্তই কম। তারপরও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ।

কমিশনার বলেন, সীমিত সড়ক এবং যানবাহনের সংখ্যা বেশি হওয়ার কারণে ডিএমপি’র ট্রাফিক ব্যবস্থা সচল রাখা বড় ধরণের এক চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ গ্রহণ করে ডিএমপি’র ট্রাফিক বিভাগের সদস্যরা নগরীর যান চলাচল স্বাভাবিক রাখতে প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন।

এসময় ডিএমপির অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার), যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ- পুলিশ কমিশনারগণসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park