1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় ফুটবল খেলতে নিষেধ করায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোন প্রতিনিধি;

নেত্রকোনার পূর্বধলায় বাড়ির পাশে ফুটবল খেলতে নিষেধ করায় তর্ক-বিতর্কের জেরে সিদ্দিকুর রহমান ওরফে সুরুজ আলী (৫৯) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জাফর আলী নামের এক যুবকের বিরুদ্ধে।

উপজেলার কুমারকান্দা গ্রামে (৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর রহমান ওরফে সুরুজ সুরুজ আলী উপজেলার হিরনপুর কুমারকান্দা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত জসীম উদ্দীনের ছেলে। অভিযুক্ত জাফর আলী জেলার সদর উপজেলার কুমারকান্দা গ্রামের নিহত সুরুজ আলীর পূর্বের ব্যবসায়িক অংশীদার মাহবুবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বধলা উপজেলার কুমারকান্দা গ্রামের সুরুজ আলী ও একই গ্রামের জেলা সদরের প্রতিবেশী মাহবুব একসাথে শেয়ারে ফিশারির ব্যবসা করতেন। এক বছর আগে মতের অমিল হওয়ায় সুরুজ আলী মাহাবুবের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে চলে আসেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার বিকালে সুরুজ আলীর বাড়ির পাশের জমিতে মাহবুবের ছেলে জাফর আলী কয়েকজনকে নিয়ে ফুটবল খেলছিল। খেলা চলাকালীন সময়ে বল ঘরের জানালায় এসে পড়লে তাদেরকে খেলা বন্ধ করতে বলেন সুরুজ আলী। এ নিয়ে মাহাবুবের ছেলে জাফর খেলা বন্ধ করবে না বলে সুরুজ আলীর সাথে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে জাফর আলী সুরুজকে কিল ঘুষি ও কাঠের চেলি দিয়ে মারপিট শুরু করে। এতে সুরুজ আলী আহত হয়। পরে প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিদ্দিকুর রহমান ওরফে সুরুজের ভাই সাদিকুর রহমান সবুজ জানান, সিদ্দিকুরের বাড়িতে তাঁর অসুস্থ শ্বশুর বেড়াতে গিয়েছিলেন। বাড়ির পাশে কয়েকজন যুবক ফুটবল খেলছিল। খেলার সময় চিৎকার চেঁচামেচি করছিল। এতে সিদ্দিকুরের বৃদ্ধ শ্বশুরের হার্টের সমস্যা হচ্ছে জানিয়ে সিদ্দিকুর ওই যুবকদের শব্দ কম করার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকেরা সিদ্দিকুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশী ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেডিকেল অফিসার হামিদুর রহমান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসার পর চেক করে আমরা তাঁকে মৃত পাই।’

অভিযুক্ত জাফর আলী ও তার পিতা মাহাবুব পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্দিকুরের লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park