1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে নিহত ৫ পরিবারকে অর্থসহায়তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

ছাত্র আন্দোলনে ঢাকা ও গাজীপুরে নিহত পঞ্চগড়ের ৫ জনের পরিবারকে অর্থসহায়তা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর ) প্রত্যেক নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে এই অর্থসহায়তা তুলে দেন সমন্বয়ক সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন শাকিব। ছাত্র আন্দোলনে নিহত সাগর ইসলাম, সাজু ইসলাম, আবু ছায়েদ ও শাহাবুল ইসলাম শাওনের পরিবারের সদস্যদের হাতে নগদ ১ লাখ টাকা করে তুলে দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তবে নিহত সুমন ইসলামের পরিবার ঢাকায় অবস্থান করায় সেখানেই তাদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেয়া হবে বলেও জানান তারা। এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদ্দেসুর রহমান সান, সহ সমন্বয়ক খোরশেদ মাহমুদ, আশিকুজ্জামান ও রাশিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত ১৯ জুলই ঢাকার মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় নিজের মুদি দোকানের জন্য পলিব্যাগ আনতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন পঞ্চগড়ের বোদা উপজেলার প্রধানহাট এলাকার আবু ছায়েদ (৪৫)। ৪ আগস্ট গাজীপুরে পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কাদেরের মোড় মেলাপাড়া এলাকার শাহাবুল ইসলাম শাওন (২৮)। তিনি সেখানে কাচামালের দোকান করতেন। ৫ আগস্ট ঢাকার মেরুল বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া এলাকার তরুণ সাগর ইসলাম (২০)। তিনি ঢাকায় ইন্টারনেট শ্রমিক হিসেবে কাজ করতেন। ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন পঞ্চগড়ের বোদা উপজেলার আমিনগর এলাকার সুমন ইসলাম (২১)।

তিনি ঢাকায় গার্মেন্টস কর্মী ছিলেন। একই দিনে গাজীপুরের মাওনা এলাকায় বিজিবির গুলিতে গুলিবিদ্ধ হন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকরাভাড়া সর্দারপাড়া এলাকার সাজু ইসলাম (২৩)। পেশায় টেক্সটাইল মিলের কর্মী সাজু ১২ আগস্ট ময়মনসিংহ মেডিকেলে মারা যান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park