1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

অথেনটিক সেন্ট্রাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৭ বার পঠিত

মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি অথেনটিক সেন্ট্রাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অথেনটিক সেন্ট্রাল স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপার এসোসিয়েশন( বিকেডিএ) কর্তৃক আয়োজন উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অত্র স্কুলের শিক্ষিকা চাঁদনী আক্তারের সঞ্চালনায়
আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক এবং সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সাবেক সিনিয়র শিক্ষক আলহাজ্ব সামছুল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জিয়াউল ইসলাম জিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক ও তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম মাস্টার , চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির ৫নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব বক্ত জামান, সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সবুর, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেনসহ অনেকেই।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে সনদ, বৃত্তি, ক্রেস্ট,মেডেল ও নগদ অর্থ প্রদান করেন অতিথি বৃন্দ।

বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোস্তাইন বিল্লাহ জানান, অত্র বিদ্যালয়ের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির প্রায় ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলো বৃত্তি পরীক্ষায়। এর মধ্যে ১২ জন টেলেন্টপুল,৩২ জনকে সাধারণ গ্রেডে মোট ৪৪ জনকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park