1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে ৮ দফা দাবি নিয়ে চা চাষিদের মানববন্ধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

সড়কে কাঁচা চা পাতা ঢেলে সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নির্ধারণসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে ক্ষুদ্র চা চাষিরা। বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর ) দুপুরে পঞ্চগড় শেরেবাংলা পার্কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় । এই সময় মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড়ের সম্ভাবনাময় চা শিল্প আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। কারখানা মালিকদের গড়ে তোলা সিন্ডিকেটের কারণে অনেক চা চাষি বাগান ধ্বংস করে আজ নিঃস্ব। ঋণের চাপে চাষিরা বাড়ি ছাড়া। চা শ্রমিকরাও কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছেন।

তারা আরও বলেন, চা চাষের শুরুর দিকে যেখানে এক কেজি সবুজ চা পাতার মূল্য ছিল ৪০-৫০ টাকা। এখন তা সিন্ডিকেটের কারণে নেমে এসেছে ১৬-১৭ টাকায় এবং ২০-৫০% কর্তন করে চাষিদের অর্থ পরিশোধ করা হয়। যেখানে এক কেজি ভালো মানের সবুজ চা পাতা উৎপাদন করতে খরচ পড়ে ৩০-৩৫ টাকা। ফলে পঞ্চগড়ের চা চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আট দফা দাবিগুলো হলো–প্রতি কেজি কাঁচা চা পাতার সর্বনিম্ন মূল্য ৪০ টাকা নির্ধারণ, .সকল উপজেলায় একাধিক সরকারি চা প্রক্রিয়াজাত কারখানা স্থাপন করে সরকারিভাবে কৃষকের পাতা ক্রয় করতে হবে, উন্নত সেচ ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় সার প্রদান, সহজ শর্তে স্বল্প সুদে ঋণ প্রদান, সরকারি উদ্যোগে চা কারখানা গড়ে তোলা ও চা চাষিদের স্বার্থ সংরক্ষণ হয় এমন নীতিমালা প্রণয়ন।

সমতলের ক্ষুদ্র চা বাগান কৃষি মন্ত্রণালয়ের আওতায় এনে ভর্তুকির মাধ্যমে চা চাষীদের প্রয়োজনীয় যন্ত্রপাতি, কীটনাশক, প্রয়োজনীয় সার, তেল, বিদ্যুৎ এর ব্যবস্থা করতে হবে, চা-পাতার সকল কর্তন এবং সিন্ডিকেটকারীদের বিচারের আওতায় আনতে হবে,

বেসরকারী কারখানায় উৎপাদিত তৈরী চা নিলাম মূলে ৭০% পাতার দাম এবং ৩০% কারখানার প্রক্রিয়ার খরচ বাবদ নির্ধারণ করে আইন পাশ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park