1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মোহাম্মদগঞ্জ বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সভা

  • আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের মোহাম্মদগঞ্জ বাজারে কলকলিয়া ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ৩নং ওয়ার্ড শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল,ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ৬ ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আনজর আলীর সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রদের সহসাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ এর পরিচালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান , সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু, বিএনপি নেতা আব্দুস ছালাম, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান তুতি, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ূন কবীর, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোজাফফর আলী লিটন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, সদস্য রোকন মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি কামরুল হাসান লিটন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুম আহমদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফিরোজুল হক, সাধারন সম্পাদক রেজাউল হক, যুগ্ম সাধারন সম্পাদক ফাহিম আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাবিয়া হাসান প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড যুবদল নেতা আব্দাল মিয়া ।
এসময় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park