1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে শেখ হাসিনা এবং  এম এ মান্নান এর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা

  • আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

শেখ হাসিনা এবং  এম এ মান্নান সহ তাদের দোসরদের আইনের আওতায় দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে জগন্নাথপুরে ছাত্রদল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে রাজধানী শহর ঢাকা সহ সারা দেশের ন্যায় সুনামগঞ্জে শিক্ষার্থীদের উপর গুলি, গণহত্যা ও হামলা মামলার আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রদল , জগন্নাথপুর পৌর ছাত্রদল ও জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ২৩ শে সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় এক বিশাল বিক্ষোভ মিছিল পৌর শহরের হবিবনগরস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়। জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির এর পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন।
এসময় সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park