1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নবাগত ভোলা জেলা প্রশাসকের সাথে প্রাণবন্ত মতবিনিময় করলো ভোলা দক্ষিণ প্রেসক্লাব ।

  • আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত
এএসটি সাকিল:- নবাগত জেলা প্রশাসক ভোলা জনাব আজাদ জাহান এর সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা করেছে নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাব।
গতকাল ২২ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ৩ টায় ভোলা জেলা প্রশাসক মহোদয়ের নিজস্ব দপ্তরে অনুষ্ঠিত হয় এই প্রীতি মতবিনিময় ও পরিচিতি সভা ।
ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের আকাশের কোস্টাল করেসপন্ডেন্ট কবি রিপন শান এবং ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বরিশাল এর ভোলা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রণির নেতৃত্বে ভোলার প্রতিটি উপজেলার প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মী ব্যতিক্রমী এই সভায় অংশগ্রহণ করেন ।
অন্যান্যের মধ্যে এসময় উপস্থিত ছিলেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সিনিয়র উপদেষ্টা, ভোলা প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা-সম্পাদক , দ্বীপজেলার প্রথম সাংবাদিক এম আবু তাহের, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের উপদেষ্টা কবি মহিউদ্দিন মহিন, কবি মিলি বসাক, কবি আল মনির প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park