1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ভারতে মহানবী (সা:) এর অবমাননার প্রতিবাদে সানন্দবাড়ীতে ভিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
 দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থী ও তৌহিদী জনতা। বুধবার সকাল ১১টায়  সানন্দবাড়ী সম্মিলিত ছাত্র সংসদ এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 মিছিলটি সানন্দবাড়ী কলেজ মাঠ ও  বাজারস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
রেলী শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন,  সানন্দবাড়ী কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক নুর উদ্দিন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক  শফিকুল ইসলাম,
কলেজ ছাত্র মাহমুদুল হাসান, আল-আমীন, তাহসিন, আশরাফুলসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, ‘রাসূলের মান ইজ্জত রক্ষায় আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। যারা আল্লাহর রাসুলকে (সা.) নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে হবে। শুধু ভারত নয় বিশ্বের যে কোনো দেশে রাসূলকে নিয়ে কটূক্তি করলে তা মেনে নেওয়া হবে না।
ভারতের এই ধরনের কর্মকাণ্ডের জন্য ভারতীয় দূতাবাসে জিজ্ঞাসাবাদ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীদের প্রতি আহ্বান জানান তারা। এ সময় নবী প্রেমী ছাত্র/ছাত্রী ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park