1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মিডল্যান্ডস সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ইউকে সভায় বার্মিংহামে বিজয় দিবস পালনের সিদ্ধান্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
বৃটেনের অন্যতম বৃহৎ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের এক্সিকিউটিভ কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বৃটেন মিডল্যান্ডসের রাজধানীখ্যাত শিল্পনগরী বার্মিংহামের গোল্ডেন হিলকক রোডস্থ ফুলকলি মিঠাই রেষ্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও গবেষক সৈয়দ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাপ্তাহিক বাংলামেইল পত্রিকার সম্পাদক ছড়াকার সৈয়দ নাসির আহমেদ।
সভায় সংগঠনের এক্সিকিউটিভদের মধ্যে বার্মিংহাম তথা বৃটেনের অন্যতম প্রবীণ কমিউনিটি নেতা রাজনীতিবিদ কমরেড মসুদ আহমেদ, বার্মিংহাম-মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মারুফ, চ্যারেটি সংস্থা কাবা ফাউন্ডেশন ইউকের প্রধান নির্বাহী ফারুক চৌধুরী, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবি শোয়াইব চৌধুরী, টিভি উপস্থাপক নোমান আল মনসুর, সাংবাদিক সৈয়দ নাদির আহমেদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইমরুল হাসান, শিক্ষক ও কমিউনিটি ব্যক্তিত্ব বাহার উদ্দিন, গবেষক মাহবুব মোহাম্মদ, আব্দুল জলিল, কবি সৈয়দ ফরহাদ আহমদ, সাপ্তাহিক বাংলামেইল ইংরেজি বিভাগের প্রধান সৈয়দ জাবির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ডিসেম্বরে বাংলাদেশের মহান বিজয় দিবস বার্মিংহামে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ কর্তৃক বর্ণাঢ্যভাবে পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। উপস্থিত সকলের মতামতের পরিপ্রেক্ষিতে আয়োজনের জন্য বাজেট ও পরবর্তী প্রস্তুতি সভার তারিখ নির্ধারণ করা হয়। নভেম্বরে প্রস্তুতি সভার পাশাপাশি একই দিনে স্থানীয় কবি সাহিত্যিকদের নিয়ে একটি সাহিত্য আসর করারও সিদ্ধান্ত নেয় মিডল্যান্ডস সাহিত্য ও সংস্কৃতি পরিষদ ইউকে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park