1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে দূর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ

  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার সদর উপজেলায় হিন্দুধর্মের শারদীয় দূর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মুসলমানদের দৈনন্দিন ইবাদাত বন্দেগি তথা ০৫ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়।
গত ২ অক্টোবর ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফারুক আলম স্বাক্ষরিত ১৬.০১.৫৮০০.০২২.০৯.০১২.১৮.৭৭৮ (১১৫০) স্মারকে আগামী ০৯/১০/২০২৪ইং হতে ১৩/১০/২০২৪ইং তারিখ পর্যন্ত ০৫ ওয়াক্ত নামাজের সময়সূচি প্রকাশ করা হয়।
প্রকাশিত নামাজের সময়সূচিতে ফজর ভোর ৪:৫০মিঃ থেকে ৫:৪০মিঃ, জোহর দুপুর ১:০০মিঃ থেকে দুপুর ১:৪৫মিঃ, আছর বিকাল ৪:১৫মিঃ থেকে বিকাল ৪:৪৫মিঃ, মাগরিব সন্ধ্যা ৫:৩০মিঃ থেকে সন্ধ্যা ৬:৫৫মিঃ, এশা রাত ৭:১৫মিঃ থেকে রাত ৭:৪৫মিঃ এবং জুম্মা দুপুর ১২:১৫মিঃ থেকে দুপুর ১:৪০মিঃ পর্যন্ত উল্লেখিত তারিখ ও সময়ে শারদীয় দূর্গাপূজায় মাইক ও অন্যান্য সাউন্ডসিস্টেম বন্ধ রাখার জন্য পূজা উদযাপন কমিটিক অনুরোধ করা হয়।
এছাড়াও কিছু কিছু মসজিদে আযান ও নামজের সময়ের ভিন্নতা রয়েছে। এ প্রেক্ষিতে, পূজা মন্ডপের নিকটবর্তী মসজিদ কমিটির সাথে আলোচনা করে উক্ত মসজিদের নির্ধারিত আযান ও নামাজের সময়ে পূজার সাউন্ডসিস্টেম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করার পরামর্শ দেয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয় প্রকাশিত নামাজের সময়সূচি সদয় অবগতি/কার্যার্থে মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার মডেল থানা অফিসার ইনচার্জ, সদর উপজেলাধীন ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যানবৃন্দ ও মৌলভীবাজার সদর উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park