1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে নিহত ১

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯২ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টায় বৃষ্টিপাতের সময় বিলে মাছ মারতে গিয়ে বজ্রপাতে সেলিম সিদ্দিকী (৫৩) নামে এক ব্যক্তি মারা গেছেন।

উপজেলার সাহতা ইউনিয়নের দক্ষিণ ডেমুরা গ্রামে (১১ অক্টোবর) শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিম সিদ্দিকী দক্ষিণ ডেমুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় সেলিম সিদ্দিকী বাড়ির কাছে নিজের ফিসারির মাছ পাহারা দিতে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হয়ে ফিসারির কাছে যেতেই বজ্রপাত ও বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে ফিসারির পাড়েই লুটিয়ে পড়েন তিনি। বৃষ্টি থামলে আশপাশের লোকজন ফিসারির পাড়ে দৌড়ে এসে সেলিমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেমুরা গ্রামের মৃত মাকসুদ সিদ্দিকীর ছেলে শুক্রবার বিকালে বিলে মাছ ধরতে যায়। সন্ধ্যার দিকে বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে সেলিম সিদ্দিকী মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন এ দৃশ্য দেখতে পেয়ে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park