1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শ্রীমঙ্গলের ভুনবীর ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদারের বিভিন্ন মান্ডপে দূর্গাপূজা পরিদর্শন

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের বিভিন্ন মান্ডপে অনুষ্ঠিত সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার।
শুক্রবার (১১ অক্টোবর) বিকাল ৪টায় থেকে মধ্যরাত পর্যন্ত ২নং ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইউনিয়নের পালপাড়া সার্বজনীন দূর্গা মান্ডপ, গন্ধর্বপুর সার্বজনীন দূর্গা মান্ডপ, গন্ধর্বপুর ফনিগঞ্জ বাজার সার্বজনীন দূর্গাবাড়ি মান্ডপ, ভীমশী সার্বজনীন ভৈরবথলী ও দূর্গাবাড়ি মান্ডপ, শাসন নাথপাড়া সার্বজনীন শ্রীশ্রী দূর্গা মন্দির মান্ডপ সহ বিভিন্ন পূজামান্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার আগত পূজারী সহ উপস্থিত জনগণের সাথে কুশল বিনিময় করে নির্বিঘ্নে পূজা উৎসব পালন করার জন্য আহ্বান জানান এবং মাণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ডিউটিরত দায়িত্বশীল পুলিশ ও আনসার সদস্য এবং আয়োজকবৃন্দের সাথে কথা বলেন।
এসব পূজামান্ডপ পরিদর্শনকালে চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদারের সাথে বিভিন্ন সময়ে বাসন্তী মেমোরিয়াল ট্রাস্ট এর সভাপতি শিক্ষক দীপঙ্কর দাশ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি নং মৌল-০৩৮) সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক), দৈনিক সারা বাংলা মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ আবদাল মিয়া, রেজিনা খাতুন, রিপন পাল, অম্বিকা চরণ বৈদ্য, সমরবিজয় বৈদ্য, সবুজ বৈদ্য, উত্তম মিশ্র, বিজয় কৃষ্ণ দাশগুপ্ত (ভানু), কৃষ্ণ সেন, সুবীর দাশ, নৃপেন্দ্র দেবনাথ, জ্যোতিষ দেবনাথ, পীযূষ দেবনাথ, অবিনাশ দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
২নং ভুনবীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদারের সাথে আলাপকালে তিনি জানান, আমার ইউনিয়নে এ বছর ১৯টি সার্বজনীন ও ১টি ব্যক্তিগত সহ মোট ২০টি মান্ডপে পূজো হচ্ছে। শারদীয় দূর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। সকল মানুষের অংশগ্রহণে শারদীয় দূর্গাপূজা উৎসবমুখর হয়ে উঠুক তা আমাদের সবার প্রত্যাশা।
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব নির্বিঘ্নে পালন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সদা সচেষ্ট আছেন। সকল অশুভ শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস এই মুহূর্তে খুবই প্রয়োজন। যাতে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করতে পারেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park