1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে- সিলেটে সাদাছড়ি দিবসে ম্যাজিষ্ট্রেট আনোয়ার উজ জামান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনোয়ার উজ জামান বলেছেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে। নিজ নিজ অবস্থান থেকে প্রতিবন্ধীদের সেবা ও সাহায্যে সবাইকে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনোয়ার উজ জামান একথা বলেন।
‘হাতে দেখলে সাদা ছড়ি, এগিয়ে এসে সহায়তাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সিলেট জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক।
সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর সিলেট এর উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, গ্রামীণ জনকল্যাণ সংসদের সভাপতি জামিল চৌধুরী, ওয়ার্ল্ড ভিশন এর ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট রুহুল আমিন সরকার, সিনিয়র সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এমএ হান্নান, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু, সহ-সভাপতি সৈয়দ শওকত আলী, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সভাপতি সালামত রাজা চৌধুরী, দেওয়ান হাসিব রাজা চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক, প্রবেশন অফিসার তমির হোসেন চৌধুরী, সমাজসেবা অফিসার রেজিস্ট্রেশন মো. আবু ইউসুফ, ওসমানী হাসপাতাল সমাজসেবা অফিসার জাহানারা বেগম, বাগবাড়ী শিশু পরিবার (বালক) এর উপ-তত্ত্বাবধায়ক আয়েশা আক্তার বৃষ্টি, সহকারী সমাজসেবা অফিসার আফিল উদ্দিন, বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, এওয়ার্ড এর আবুল কালাম আজাদ, মুক্তা হিজড়া প্রমুখ।
প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা আইন বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় ভাতা সহ চিকিৎসাসেবা নিশ্চিত করণ, বাকশ্রবণ প্রতিবন্ধীদের অষ্টম শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত শিক্ষার সুযোগ প্রদান, কর্মসংস্থান সহ বিভিন্ন দাবী সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি দাবী জানান।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসপাতাল সমাজসেবা অফিসার খলিলুর রহমান, গীতা পাঠ করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। পরে প্রতিবন্ধীদের মধ্যে ট্রাই সাইকেল, সাদাছড়ি সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park