1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বৃটেনের ইস্টলন্ডন জামে মসজিদে মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বারের জানাজা সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া নিবাসী, কদমতলী পয়েন্ট জামে মসজিদের সাবেক ইমাম, পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ফাতেমা হোমিও হলের সত্ত্বাধিকারী, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বারের প্রথম নামাজে জানাজা বৃটেনের ইস্টলন্ডন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর ইস্টলন্ডন জামে মসজিদে অনুষ্ঠিত নামাজে জানাজায় বৃটেনে বসবাসরত মরহুমের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী সহ মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
মরহুমের কনিষ্ঠপুত্র যুক্তরাজ্য প্রবাসী মোস্তাক আহমদ রাসেল জানান, বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ বিমানযোগে মরহুমের লাশ নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করা হবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে লাশ সিলেট ওসমানী বিমানবন্দর থেকে নগরীর পাঠানপাড়াস্থ মরহুমের বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ যোহর বেলা ২টায় ২য় নামাজে জানাজা শেষে মরহুমের লাশ গ্রামেরবাড়ি বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওয়ানপুর (কাইমগঞ্জ) নিয়ে বাওয়ানপুর বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে বাদ আছর ৩য় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বার শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় পুত্র ডাঃ মোহাম্মদ আলী বাবুল সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park