1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সমাজে গুণী ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে- দক্ষিণ সুরমায় সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক এম. আহমদ আলী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ  সম্পাদক ও সিলেট-মৌলভীবাজার বাস মিনিবাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৎ শিক্ষিত ও যোগ্য ব্যক্তিদের নেতৃত্বে আসা দরকার। সমাজে গুণী ব্যক্তিদের সকল ক্ষেত্রে মূল্যায়ন করতে হবে। তাহলেই গুণী ব্যক্তিরা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে আসবেন।
রবিবার (১৩ অক্টোবর) রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দিতে বৈশাখী যুবকল্যাণ পরিষদের উদ্যোগে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ সোহেল রানাকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সাংবাদিক হাজী এম. আহমদ আলী উপরোক্ত কথাগুলো বলেন।
বরইকান্দি নতুন জামে মসজিদের মোতাওয়াল্লী ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভি ইউরোপের স্টাফ রিপোর্টার (সিলেট) আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ আহমদ, শিক্ষক নেতা, এম এ আলী জালালাবাদী, আগামী সিলেট টিভির পরিচালক ফখরুল ইসলাম শান্ত, সম্ভাবনাময় যুব ঐক্য পরিষদ ও সমবায় সমিতির সভাপতি মনজুরুল আলম।
বৈশাখী যুব কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান হৃদয়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শাহেদ আহমদ শান্ত।
যুব সংগঠক ইরফানুল হক চুনুর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৈশাখী যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি সেলিম আহমদ খান, নির্বাহী সদস্য নাহিদুর রহমান দিপু, মইনুল ইসলাম ইরন, সজীব আহমদ জয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park