1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিশ্বনাথে চিরনিদ্রায় শায়িত বৃটেন প্রবাসী আলহাজ্ব মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বার

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের বিশ্বনাথ উপজেলায় আত্মীয়-স্বজনের পাশে  চিরনিদ্রায় শায়িত হলেন সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া নিবাসী, কদমতলী পয়েন্ট জামে মসজিদের সাবেক ইমাম, গোটাটিকর উচ্চ বিদ্যালয় ও পাঠানপাড়া জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, ফাতেমা হোমিও হলের সত্ত্বাধিকারী, মাওলানা আব্দুল জব্বার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বৃটেন প্রবাসী আলহাজ্ব মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বার।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাদ আছর বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওয়ানপুর (কাইমগঞ্জ) বাইতুল মামুর জামে মসজিদে মরহুম মোহাম্মদ আব্দুল জব্বারের ৩য়  নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন মরহুম মোহাম্মদ আব্দুল জব্বারের ভাতিজা হাফিজ মোঃ ফিরোজ আহমদ। এর আগে সকালে লন্ডন থেকে সরাসরি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে লাশ নিয়ে আসেন মরহুমের কনিষ্ঠপুত্র বৃটেন প্রবাসী মোস্তাক আহমদ রাসেল। বিমানবন্দর থেকে মরহুমের লাশ সিলেট নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত মরহুমের পরিবারের সদস্য এবং উপস্থিত ছাত্র-ছাত্রীরা কাঁন্নায় ভেঁঙ্গে পড়েন। পরে বাদ যোহর বেলা ২টায় পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের জ্যেষ্ঠপুত্র ডাঃ মোহাম্মদ আলী বাবুল। নামাজে জানাজায় বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর বৃটেনের ইস্টলন্ডন জামে মসজিদে মরহুমের প্রথম
নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বৃটেনে বসবাসরত মরহুমের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী সহ মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বৃটেন প্রবাসী আলহাজ্ব মাওলানা ডাঃ মোহাম্মদ আব্দুল জব্বার শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের বড়ছেলে ডাঃ মোহাম্মদ আলী বাবুল সকলের কাছে দোয়া কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park