1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় নাশকতা মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

 

রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি নেত্রকোনা;

নেত্রকোনার বারহাট্টায় বিএনপি’র মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো ও ককটেল নিক্ষেপসহ নাশকতার মামলার আসামি তাহের মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বারহাট্টা থানা পুলিশ।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

উপজেলা সদরের বৃকালিকা গ্রামের একটি চায়ের দোকান থেকে গতকাল (২০ অক্টোবর) রবিবার রাতে তাকে আটক করা হয়। আটক হওয়া তাহের মিয়া বিক্রমশ্রী গ্রামের হালাল মিয়ার ছেলে।

মামলার তথ্য সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপি’র সন্মেলনে মঞ্চ ভাংচুর, মঞ্চে আগুন জ্বালানো, নেতাকর্মীদের মারপিট ও ককটেল নিক্ষেপের অভিযোগ এনে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার (২৮) বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। এই মামলার এজাহার ভুক্ত আসামী তাহের মিয়াকে গত রাতে আটক করা হয়েছে।

আটককৃত তাহের মিয়ার ছোট ভাই ফক্কুল মিয়া মিয়া বলেন, আমি  বারহাট্টা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কৃষক দলের সহ সভাপতি। কবে আমার ভাই নেতা হল? তা আমার জানা নেই। সে মানুষের বাড়িতে রোজের কাজ ও পোনা মাছ বিক্রি করে সংসার চালায়। তার বিরুদ্ধে এই মামলার বিষয়ে আমি কিছুই জানি না। আমার ভাইয়ের ৫৮ বছর বয়স হয়েছে। সে তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি। চারজন ছেলে মেয়ে রেখে আমার ভাই জেলে যাচ্ছে। এখন তার পরিবার কিভাবে চালাবে?

বিক্রমশ্রী গ্রামের রব্বাস মিয়া বলেন, তাহের মিয়া একজন দিনমজুর। মাঝেমধ্যে সে পোনা মাছের ব্যবসা করে। আমার জানা মতে আওয়ামী লীগ বা বিএনপি দলের কোথাও তার কোন নাম নেই।

বারহাট্টা উপজেলা শাখার বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী বলেন, তাহের মিয়া দলের দায়িত্ব আছে কি না তা আমার জানা নেই। তবে, বিগত দিনে সে আওয়ামী লীগ দলের  প্রভাব খাটিয়ে চলতো।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, তাহের মিয়া মামলার একজন এজাহার ভুক্ত আসমী। আইনী প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park