1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সাংবাদিকরা কোন সরকার বা দলের নয়, তারা রাষ্ট্রের : বিএমএসএফ

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার পঠিত
সুমন খান:
ঢাকা, গতকাল শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪ ইং তারিখে ,
সাংবাদিকরা কোন সরকার বা দলের নয় তারা রাষ্ট্রের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রাষ্ট্রের প্রয়োজনে সাংবাদিকরা কাজ করবে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মহান মুক্তিযুদ্ধ সহ ২৪’র গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা ছিল অবিস্মরণীয়।
দেশে এমনো কিছু সাংবাদিক আছেন যারা তাদের অবস্থান ভুলে গিয়ে কখনো কোন রাজনৈতিক দলের আবার কখনো কোন সরকারের পক্ষে রাজনৈতিক কর্মীর ভুমিকায় অবস্থান নিয়ে থাকেন। রাজনৈতিক দলের হয়ে কাজ করার কারণে সাংবাদিক নির্যাতনের মাত্রা বাড়ছেই। এদের কারণে সাংবাদিকদের দাবি আদায় করা যাচ্ছে না। তিনি শুক্রবার বিকেলে মিরপুরে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহবায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ড. তাওহীদ হাসান, দৈনিক যাায়যায়দিনের হেড অফ মার্কেটিং ইব্রাহিম খলিল স্বপন, কেন্দ্রীয় নেতা আনিস মাহমুদ লিমন, ঢাকা জেলার নেতা ও  জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকায় স্টাফ রিপোর্টার সুমন খান, মহানগর শাখার আরিফ খান, বৃহত্তর মিরপুর শাখার আহবায়ক খায়রুল ইসলাম, মো: রায়হান প্রমূখ।
সভায় আগামী ৩ নভেম্বর ঢাকা মহানগর উত্তর শাখার কাউন্সিলের তারিখ নির্ধারণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park