1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কমলগঞ্জে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিদেরকে নিয়ে ওয়ার্ড দায়িত্বশীল শিক্ষা শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) কমলগঞ্জ দাখিল মাদরাসায় অনুষ্ঠিত দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার আমীর মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
কমলগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও মৌলবীবাজার পৌরসভা শাখার আমীর হাফেজ তাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য সৈয়দ তারেকুল হামিদ, আজিজ আহমদ কিবরিয়া।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার আমীর মোঃ মাসুক মিয়ার উদ্বোধনী বক্তব্যে মাধ্যমে শুরু হওয়া সভায় রিপোর্ট প্রণয়ন ও রেকর্ডপত্র সংরক্ষণ, নতুন এলাকায় কাজ তৈরি সমস্যা সমাধানে করণীয়, ইউনিটের প্রোগ্রাম বাস্তবায়ন ও পরিচালনা পদ্ধতি, আদর্শ সংগঠকের গুণাবলী, সামাজিক কাজের গুরুত্ব ও পদ্ধতি, সংগঠন সম্প্রসারণ ও মজবুতকরণ এবং ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে আলোচনা সভার কর্মসূচী বক্তারা তাদের বক্তব্যে তোলে ধরেন।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার নায়বে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, কমলগঞ্জ পৌর সভাপতি মোঃ আব্দুল হাই, কমলগঞ্জ সদর ইউপি সভাপতি এবায়দুর রহমান, শমশেরনগর ইউপি সভাপতি মাওলানা আব্দুল মোছাব্বির, উপজেলা শিল্প বাণিজ্য সভাপতি আইয়ুব আলী, শ্রমীক কল‍্যাণ সভাপতি আতাউর রহমান খান, ডেলিগেটবৃন্দ, জনশক্তি, সুধী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ উপজেলা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park