1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা শিক্ষাবৃত্তি পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মেধা শিক্ষাবৃত্তি ২০২৩ এর পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
কমলগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার  পারভীন।
অয়েকপম অঞ্জু ও আব্দুস সালামের যৌথ সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থীর পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের পর আয়োজন সম্পর্কে উদ্বোধনী বক্তব্য রাখেন কমলগঞ্জ কেজি এসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান রঞ্জু।
আলোচনায় অভিভাবক আব্দুল বারী চৌধুরী  জালাল, প্রীতম কিন্ডারগার্টেনের অধ্যক্ষ তপন কালোয়ার, গাজী সালাউদ্দিন ইসলামি একাডেমির অধ্যক্ষ আব্দুস সালাম ও কমলগঞ্জ আইডিয়াল কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ মাসুক মিয়া অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৫ জন শিক্ষার্থী ও ইউনিয়ন পর্যায়ে সাধারণ বৃত্তিপ্রাপ্ত ৯টি ইউনিয়নের ১৮ জন সহ মোট ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park