1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ভোলায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পঠিত
এএসটি সাকিলঃ- ভোলার বোরহানউদ্দিনে বর্ণাঢ্য  র‍্যালি ও কেক কাটার  মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদলের “৪৬” তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আজ সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বোরহানউদ্দিন বিএনপি দলীয় কার্যালয় সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে বোরহানউদ্দিন উত্তর বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
পড়ে সেখানে মতবিনিময় সভা ও কেক কাটা  অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায়  ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য  হাফিজ ইব্রাহিমের পুত্র ও দৈনিক খবরপত্রের  সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম আকাশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজি মোহাম্মদ আজম, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব, জসিম উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান শাহিন,ফখরুল আলম মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাগর, স্বর্নকার মোঃ রাজিব হাওলাদার, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক মুরাদ হাসান বাবুল সহ আরো অনেকে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park