হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম (৪৫), বকুল(৫৫) ও মাদক ব্যবসায়ী নূরুল (৪২) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও গুলির ঘটনার মামলায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ২৮ শে অক্টোবর বিকালে জগন্নাথপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (আশিঘর) গ্রাম নিবাসী মৃত আব্দুল গনির ছেলে জগন্নাথপুর উপজেলা যুবলীগের লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম আলী (৪৫), একই তারিখে ভোররাতে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত খাগাউড়া গ্রাম নিবাসী মৃত কনাই মিয়ার ছেলে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ওরফে বকুল (৫৫) কে গ্রেপ্তার করে তাদেরকে রাতেই সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ২৯ শে অক্টোবর আদালতে প্রেরণ করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরন করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, সুনামগঞ্জ সদর মডেল থানার হামলার মামলায় জড়িত থাকার সন্দেহে ইব্রাহিম আলী (৪৬)কে ও বজলুর রহমান ওরফে বকুল (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাদেরকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, আসামী ইব্রাহিম আলী (৪৬) ও বজলুর রহমান ওরফে বকুল (৫৫) কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৯ শে আগষ্ট সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগের ১৩ নেতাকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
এদিকে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ২৭ শে অক্টোবর দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর (মাঝপাড়া) গ্রাম নিবাসী ইউসুফ আলীর ছেলে মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম (৪২)কে গ্রেপ্তার করে। এসময় তার নিকট হতে ৫ বোতল ভারতীয় মদ ও মাদক বিক্রির ৪ হাজার ৯শত ৯০ টাকা নগদ অর্থ উদ্ধার। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে ২৮ শে অক্টোবর যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ এবিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।