1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলে এইচপিভি টিকাদান কর্মসূচি পালন

  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১০ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ দেশব্যাপী ১০ থেকে১৪ বছর বয়সী ছাত্রীদের জরায়ুমুখ ক্যান্সারের প্রতিষেধক টিকা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রদানের কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের বিভিন্ন স্কুলে স্কুলে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে কর্মসূচি শুরু হয়। এরই ধারাবাহিকতায় সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল  স্কুলে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এইসপিভি ভ্যাকসিন প্রদান উদ্বোধন করা হয়।
টিকা প্রদান উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাইন বিল্লাহ, সহকারী শিক্ষক তোফায়েল আহমেদ, আমিনুল ইসলাম, সহকারী শিক্ষিকা মমতা বরগম, চাঁদনী আক্তার, কামরুন্নাহার, শেলী  খাতুন, ইসরাত জাহান, নিপা আক্তার,  হাফিজা আক্তারসহ শিক্ষক/ শিক্ষিকা মণ্ডলী ও উপজেলা স্বাস্থ্য সহকারী ফরিদুল হক খাজা, স্বাস্থ্য সহকারী মাজেদা খাতুন।
টিকা প্রদানপূর্বক অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক জনাব মো. মোস্তাইন বিল্লাহ  বলেন, তোমরা তোমাদের সহপাটিদেরকে টিকা নিতে উদ্বুদ্ধ করবে, যাতে টিকা নিতে কেউ বাদ না পরে। এটি অনেক মূল্যবান।  যদি টিকা নিতে  কেউ বাদ পড়ে তাহলে ব্যক্তিগতভাবে বাজার থেকে ক্রয় করতে হবে। যার মূল্য অনেক বেশি। এতে করে অনেক দরিদ্র পরিবারের পক্ষে ক্রয় করা সম্ভব না। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলবে। অত্র বিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণীর ছাত্রীদের রেজিস্ট্রেশন করে এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য সহকারী মো. ফরিদুল হক খাজা জানার সানন্দবাড়ি বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, অথেনটিক সেন্ট্রাল স্কুল, সবুজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যাপীঠ মডেল স্কুলের মোট ১৩৬ জন ছাত্রীকে টিকা প্রদান করা হয়েছে।  পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা কার্যক্রম চলবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park