1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জুড়ীর কমলা বাগানগুলোতে পোকা-মাকড়ের আক্রমণে দিশেহারা চাষিরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কমলা বাগানগুলো পোকা-মাকড়ের আক্রমণে ঐতিহ্য হাঁরাতে বসেছে। মারা যাচ্ছে কমলা গাছ। চতুর্মুখি আক্রমণ ঠেকাতে ব্যর্থ হচ্ছেন অত্রাঞ্চলের কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। হতাশায় ভূগছেন কমলা চাষিরা।
জুড়ী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার প্রায় সাড়ে ৯৬ হেক্টর জমিতে ৯৪টি কমলা বাগান গঁড়ে উঠেছে। তন্মধ্যে গোয়ালবাড়ী ইউনিয়নে ৮০ ভাগ বাগান রয়েছে। এখানে বেশিরভাগ খাশি ও নাগপুরি জাতের কমলা চাষাবাদ হচ্ছে।
গোয়ালবাড়ী ইউনিয়নের লালছড়া গ্রামের কমলা চাষি মোর্শেদ মিয়া (৫৪) জানান, তার বাগানে প্রায় ১২ শত কমলা গাছ ছিলো। গত ৩ বছরে ৪শত গাছ মারা গেছে। বর্তমানে বাকী গাছের মধ্যে প্রায় ২শত গাছ মারা যাওয়ার পথে। তিনি আরো জানান, প্রথমে এক ধরনের সাদা পোকা মাটির নিচে কমলার শিকড় থেকে পানি চুষে ফেলে পরে উইপোকারা শিকড় খেয়ে ফেলে। তাতে প্রথম বছর গাছের পাতা হালকা হলুদ হয়। দ্বিতীয় বছর পাতা পুরোপুরি হলুদ হয়ে যায় এবং পাতা ঝরা শুরু হয়ে যায়। আর তৃতীয় বছর গাছটি মারা যায়। মোর্শেদ মিয়া বলেন, পোকার আক্রমণের শুরুতে কমলার আকার স্বাভাবিক থাকলেও দ্বিতীয় বছর আকার ছোট হয় এবং পরের বছর একেবারে ছোট হয়ে যায়।
জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খাঁন এ ব্যাপারে বলেন, জুড়ী এলাকায় যে কমলা বাগানগুলো আছে এগুলো ৩০-৪০ বছরের পুরনো। এ বাগানগুলো বীজের চারা থেকে করা হয়েছে, কলমের চারা থেকে নয়। গাছগুলো বেশিরভাগই রোগাক্রান্ত। কমলা বাগানে অন্যান্য ফসলের চাইতে বেশি সার কীটনাশক এবং যত্নের প্রয়োজন পড়ে। অর্থের অভাবে অনেক সময় কৃষকেরা সেই সার এবং যত্ন দিতে পারে না। এছাড়াও এই এলাকার বাগানগুলো সংরক্ষিত বনের আশেপাশে হওয়ার কারণে বন থেকে বিভিন্ন রকমের মথ ও পোকামাকড়ের আক্রমণ হয়, যেটা সমতল এলাকার কমলা বাগানে নেই। এছাড়াও লাঠিটিলা এলাকায় সাফারি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়ার কারণে কৃষকেরা বাগানের প্রতি যত্ন কমিয়ে দেয়। উপজেলা কৃষি অফিস থেকে তাদেরকে আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি এবং সীমিত আকারে নতুন কিছু প্রদর্শনী প্রদান করা হয়। এই প্রদর্শনগুলোতে কলমের চারা দেয়া হচ্ছে যেটা আকারে ছোট হয় সহজে যত্ন নেয়া যায়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park