1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেক পয়েন্টে এক হাজার দুইশত বিয়াল্লিশ পিস ইয়াবার চালান পরিবহনের সময় মানিক (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আজ (৮ নভেম্বর) শুক্রবার সকাল ১১ টার দিকে বারহাট্টা উপজেলা সদরের ফায়ার সার্ভিস এলাকায় যৌথ চেক পয়েন্ট পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক হাজার দুইশত বিয়াল্লিশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ দশ হাজার টাকা।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মানিক নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের কালাচান মিয়ার ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন, সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের আওতাধীন ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেত্রকোনা জেলায় দায়িত্বরত সেনা কর্মকর্তা মেজর জিসানুল হায়দার।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, মোহনগঞ্জ সেনা ক্যাম্পের টহল কমান্ডার কর্পোরাল আইয়ুবের নেতৃত্বে নিয়মিত টহল দল বারহাট্টা উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনের রাস্তায় যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় মোটরসাইকেল আরোহী মাদক ব্যবসায়ী মানিককে এক হাজার দুইশত বিয়াল্লিশ পিস ইয়াবাসহ আটক করে সেনা সদস্যরা।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিক জনায়, সে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার উদ্দেশ্যে ইয়াবা নিয়ে যাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে বারহাট্টা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান  এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাকে আদালতে সোপর্দ করা হবে

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park