1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গঁড়ে তুলতে হবে- পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা বলেছেন, শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় সুশিক্ষিত করে গঁড়ে তুলতে হবে। তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে। তিনি বলেন, বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের ইংরেজী, ডিজিটাল মাল্টি মিডিয়ায় পারদর্শী করে গঁড়ে তোলা অপরিহার্য। এ জন্যে শিক্ষক অভিভাবকদের সমন্বিত প্রয়াস চালাতে হবে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম-সেবা উপরোক্ত কথাগুলো বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রমা রাণী চক্রবর্ত্তী, সহকরী শিক্ষক জাকির আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান হাদী ও পিংকি আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড  অপারেশন) মুহাম্মদ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত তোফায়েল আহমদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার  তাহিয়াত আহমদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (নর্থ) শাহরিয়ার আলম, অবসর প্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি সাবেক পুলিশ সুপার কাওছার আহমদ হায়দরী, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক ও ম্যানেজিং কমিটির সদস্য আফতাব চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক, পরিবেশ ও সমাজকর্মী আহমদ কবির রিপন, লিজা তালুকদার, শিক্ষার্থী মাহিনুর রহমান, অর্পিতা পাল প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাওছার রহমান মোত্তাকী, শ্রীমৎ ভগবত গীতা পাঠ করেন দিপান্বিতা দেবনাথ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park