
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী হোসেন (৩৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র এসআই রফিজুল মিয়া ও এসআই শাহ আলম সহ একদল পুলিশ ১৫ ই নভেম্বর রোজ দিবাগত রাত ১১ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার অনন্ত গোলাম আলীপুর গ্রাম নিবাসী মৃত আঃ তাহিদ এর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী মোঃ হোসেন (৩৮) কে গ্রেপ্তার করেন( সিআর-৩২/২৪(জগঃ) ধারা-৪০৬/৪২০/৩২৩/৬)৫০৬(২)/৩৪পে
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ।