1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নেত্রকোনায় সেনা অভিযানে ১২১ পিস ভারতীয় কম্বল উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি;

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাইপথে আসা মালিকবিহীন ১২১ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে অভিযানে এর সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ভারতীয় কম্বলগুলো পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় সেনাবাহিনী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত দেড়টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান কলমাকান্দা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (১৮ নভেম্বর) সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে কলমাকান্দা সেনা ক্যাম্প কর্তৃক উপজেলার চকপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে ঐ বাড়ি থেকে ১২১ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

মেজর নাজমুজ সাকিব জানান, চোরাই পথে আনা উদ্ধারকৃত ভারতীয় কম্বলগুলো থানা ‍পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park