1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

অগ্রণী আর্ট এন্ড কালচারের ব্রিটিশ রাজা কর্তৃক কিং এ্যাওয়ার্ড প্রাপ্তিতে বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ উল্লাস

  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
অগ্রণী আর্ট এন্ড কালচার বার্মিংহামভিত্তিক সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম মিডল্যান্ডসের একটি সহযোগী সাংস্কৃতিক সংগঠন। সম্প্রতি এই সংগঠন গ্রেট ব্রিটেনের রাজা কর্তৃক কিং এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডসের লর্ড ল্যাপ্টেনেন্ট ডেরিক এন্ডারসন সিবিই এক চিঠির মাধ্যমে অগ্রণী আর্ট এন্ড কালচারের প্রেসিডেন্ট শেবুল চৌধুরীকে বিষয়টি অবহিত করেন।
এ উপলক্ষ্যে ১৪ নভেম্বর বার্মিংহামের একটি রেস্টুরেন্টে অগ্রণীর পক্ষ থেকে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অগ্রণী আর্ট এন্ড কালচারের সভাপতি সাংবাদিক ও কলামিষ্ট শেবুল চৌধুরী।
সংগঠনের জেনারেল সেক্রেটারি রাশিয়া খাতুনের পরিচালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মোস্তফা যুবরাজ, গ্রেটার সিলেট কাউন্সিল (জিএসসি) এর সেক্রেটারি জেনারেল আলহাজ্জ্ব খসরু খান, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টার বার্মিংহামের সিনিয়র সহ-সভাপতি ফয়জুর রহমান চৌধুরী এমবিই, সাপ্তাহিক বাংলা কাগজের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, কমিউনিটি এক্টিভিস্ট অধ্যাপক শাকিরুল ইসলাম চৌধুরী শাহীন, ডাঃ আব্দুল খালিক, ম আ কাদির, মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ইউকের সাধারণ সম্পাদক কবি ও সম্পাদক অধ্যাপক সৈয়দ মাসুম, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ফিরোজ রব্বানী, বি অন টিভির সিইও আব্দুল মঈন চৌধুরী সুমন, এটিএন বাংলার বার্মিংহাম প্রতিনিধি ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারী জয়নাল ইসলাম, লিটলম্যাগ স্বচিন্তার সহকারী সম্পাদক ও উপস্থাপক নোমান আল মনসুর প্রমুখ বক্তব্য রাখেন।
উপস্থিত সবাই ব্রিটেনের রাজা কর্তৃক অগ্রণীর এই সম্মাননা প্রাপ্তির খবরশুনে এটিকে বাঙালি কমিউনিটির ধারাবাহিক প্রাপ্তির আরও একটি মাইলস্টোন বলে উল্লেখ করেন এবং এই ধরনের গৌরবজনক অর্জন কমিউনিটির বিকাশ ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবাদ সম্মেলনে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ছাড়াও মিডল্যান্ডসের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পরে ভুরিভোজ, ফটো সেশন আর মিষ্টান্নমুখের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park